Web Analytics

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী ছাদের পরিমাণ ও আয়তনের তথ্য চেয়েছে। শনিবার জারি করা এক জরুরি চিঠিতে আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির সব অঞ্চলের পরিচালক এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে এ বিষয়ে জানানো হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ছাদের আয়তন নির্ধারণ করে তথ্য দিতে বলা হয়েছে।

নির্দেশনাটি মাউশি অধিদপ্তরের সব দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার ভবনের ক্ষেত্রেও প্রযোজ্য। সৌর প্যানেল স্থাপনের উপযোগী ছাদগুলোর তথ্য নির্ধারিত সময়সীমার মধ্যে নির্ধারিত লিংকে পাঠাতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।