Web Analytics

ইরানের ওপর নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করায় সোমবার তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘাত অবসানের আলোচনা এগোতে থাকলে ইরানে আবার হামলার সম্ভাবনা খুবই কম। বিকেল সোয়া ৪টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ০.৭৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭.৫৭ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ০.৪ শতাংশ কমে ৯০.৪৫ ডলারে দাঁড়ায়।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আশায় দাম কমছে, যদিও উল্লেখযোগ্য অগ্রগতির কোনো লক্ষণ নেই। গত সপ্তাহে ব্রেন্টের দাম ১৬ শতাংশ কমেছিল, যা কোভিড-১৯ মহামারি শুরুর পর সাপ্তাহিক দরপতনের মধ্যে সবচেয়ে বড়।

তবে হরমুজ প্রণালিতে বা এর কাছাকাছি জাহাজে হামলার ঘটনায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়ে গেছে। জেপি মরগ্যান বলেছে, দুর্বল চাহিদা ও উৎপাদন বৃদ্ধির কারণে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত বাড়তে পারে। তাদের পূর্বাভাসে সেপ্টেম্বরে দৈনিক ১১ লাখ ব্যারেল এবং অক্টোবরে দৈনিক ১৪ লাখ ব্যারেল উদ্বৃত্তের কথা বলা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।