Web Analytics

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদি ‘চোরাবালি’তে পরিণত হবে না। ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আগামী কয়েক বছরের মধ্যেও ইরান ইস্যুতে আমেরিকার নতুন করে জড়ানোর প্রশ্ন উঠবে না।

ভ্যান্স জানান, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র সফল হবে। চলমান কূটনীতি ব্যর্থ হলেও প্রেসিডেন্টের হাতে বিকল্প ব্যবস্থা রয়েছে। তার মতে, যতক্ষণ পর্যন্ত মূল লক্ষ্য—ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা—অক্ষুণ্ণ থাকে, ততক্ষণ এটি কোনোভাবেই দীর্ঘমেয়াদি জটিলতায় রূপ নেবে না।

আল জাজিরা সূত্রে প্রকাশিত এই মন্তব্যে প্রশাসনের পক্ষ থেকে ইরান নীতিতে নিয়ন্ত্রিত ও সীমিত অবস্থান বজায় রাখার বার্তা স্পষ্ট হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।