Web Analytics

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বরিসোগলেবস্ক সামরিক বিমানঘাঁটিতে রাতভর হামলা চালিয়ে ছয়টি এসইউ-৩৪এম বোমারু বিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চারটি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিমানগুলো ইউক্রেনে নতুন হামলার প্রস্তুতিতে ছিল এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা সজ্জিত ছিল।

ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, নেপচুন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। দেশটির জেনারেল স্টাফ বিমানঘাঁটির ভেতরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কথা জানিয়েছে। জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করছে; এ কারণে ইউক্রেনের দূরপাল্লার হামলা অব্যাহত থাকবে।

ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ হামলার আগে কয়েক দফায় ড্রোন হামলার সতর্কতা জারি করেছিলেন। হামলার পর স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ভিডিওগুলোতে বিমানঘাঁটিতে বিস্ফোরণ এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যায়। বরিসোগলেবস্ক বিমানঘাঁটিটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারি থেকে প্রায় ৩৭০ কিলোমিটার বা ২৩০ মাইল দূরে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।