Web Analytics

সিলেটের ওসমানীনগর উপজেলায় তাজপুর ইউনিয়ন পরিষদের সদ্য অপসারিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ৬ এপ্রিল রাতে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনি সিসিটিভি প্রকল্পে স্বাক্ষর না করায় ইউএনও তাকে হুমকি দেন এবং পরে তাকে অপসারণের সুপারিশ করেন। তিনি জানান, সুপ্রিমকোর্টে মামলা বিচারাধীন থাকা অবস্থায়ও ইউএনও স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে প্রশাসক নিয়োগের প্রস্তাব দেন, যার ভিত্তিতে ৩ এপ্রিল তাকে অপসারণ করা হয়।

কবির আহমদের অভিযোগ, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ২০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য নির্বাচন কমিশন ৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেয়, কিন্তু প্রকল্পটি গোপন রেখে ইউএনও তাকে ইউনিয়ন কর তহবিল থেকে ৬ লাখ ৫ হাজার টাকার প্রকল্প প্রস্তাব দাখিলের নির্দেশ দেন। তিনি আরও দাবি করেন, অন্যান্য ইউনিয়ন থেকেও প্রায় ৩৮ লাখ টাকার প্রকল্পে স্বাক্ষর আদায় করা হয়।

তিনি ঘটনাটিকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের তদন্ত দাবি করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।