Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ডে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে মেইন লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-এক চট্টগ্রামের আওতাধীন চট্টগ্রাম মেইন লাইনে কর্মরত ছিলেন। চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি জানান, রফিকুল ইসলাম রেললাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের নেতারা রফিকুল ইসলামের মৃত্যু রেলওয়ে পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।