Web Analytics

রোববার দেশের বিভিন্ন জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সময় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় সবচেয়ে বেশি পাঁচজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রাম ও সাঘাটা উপজেলায় বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই তরুণ ও এক শিশু মারা যায়। আহত শামীমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে পৃথক বজ্রপাতে সাঘাটার নম্বর আলীও মারা যান।

এছাড়া সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, বগুড়ায় একজন, নাটোরের সিংড়ায় একজন ও পঞ্চগড়ে একজন মারা গেছেন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর নাগরিকদের সতর্ক থাকতে এবং নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।