Web Analytics

জাতীয় নির্বাচনে চট্টগ্রাম হাটহাজারী-৫ আসনে কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এক প্রার্থী। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্য জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির অভিযোগ করেন, ফরহাদাবাদ, মির্জাপুর, হাটহাজারী পৌরসভা, চিকনদণ্ডী ও উত্তর মাদার্শাসহ একাধিক কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়।

তিনি বলেন, সকাল ও বিকেলে সহকারী প্রিসাইডিং অফিসারদের জিম্মি করে ব্যাপক জাল ভোট প্রদান করা হয়েছে। বিএনপি দলীয় ও পছন্দের প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মুনির দাবি করেন, পোস্টাল ব্যালটে নিরপেক্ষতার কারণে তিনি বেশি ভোট পেয়েছেন, তাই কেন্দ্রগুলোতেও নিরপেক্ষতা থাকলে তিনিই বিজয়ী হতেন।

তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে এবং এই ফলাফল তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।