Web Analytics

রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা ও চাকরিচ্যুত মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার চার দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, মাঞ্জিল হায়দার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকির ঘনিষ্ঠ হিসেবে প্রভাব ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ভূমিকা রাখেন এবং সরকার পরিবর্তনের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম পুনরুজ্জীবিত করতে অর্থায়ন ও পরামর্শ দেন। তদন্তে তার গোপন বৈঠক ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমে সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে দাবি করা হয়।

আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি গত বছরের ১২ সেপ্টেম্বর রমনা এলাকায় নিষিদ্ধ সংগঠনের সরকারবিরোধী মিছিলের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।