Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন ও খণ্ডকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। গত ৩ সেপ্টেম্বর অনলাইন আবেদন শুরু হয়েছে এবং ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ের মাধ্যমে অথবা পে–স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনকারীদের অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি ১১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির নির্ধারিত বিষয়, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।