Web Analytics

নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করবেন। বুধবার সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দপ্তরে তাকে বরণ করার প্রস্তুতি লক্ষ্য করা গেছে। অনেক কর্মকর্তা ফুলের তোড়া নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী এসএসএফ সদস্যরা সকাল থেকেই সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কক্ষ মঙ্গলবার বিকেলে পরিষ্কার ও প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কক্ষে নামফলক লাগানো হয়েছে এবং অফিসগুলো নতুনভাবে সাজানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরে সচিবালয়ে অফিস করবেন।

তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা, দুপুরে সচিবালয়ে মধ্যাহ্নভোজ এবং বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন। নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও আজ দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের ব্রিফ করবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।