Web Analytics

বরিশালের বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।

কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্থগিতাদেশের পত্রটি প্রকাশ করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পত্রে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।