Web Analytics

লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে বুধবার ভোরে কোনো আগাম সতর্কতা ছাড়াই ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। হামলাটি ঘনবসতিপূর্ণ জুকাক আল-ব্লাত এলাকায় একটি আবাসিক ভবনে চালানো হয়, যা সরকারি কার্যালয় ও কয়েকটি বিদেশি দূতাবাসের কাছাকাছি অবস্থিত। একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনী বৈরুতের আরেকটি এলাকায় নতুন হামলার হুমকি দেয়, ফলে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত ২ মার্চ থেকে ইরান–ইসরাইল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে লেবানন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে তেহরান–সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট হামলা শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়। এর জেরে ইসরাইল লেবাননে বিমান ও স্থল অভিযান জোরদার করে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৈরুতের কেন্দ্রেও একাধিকবার হামলা হয়েছে, যার অনেকগুলোই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।