Web Analytics

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নৌ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ বড় ধাক্কায় পড়ে, যখন সৌদি আরব ও কুয়েত নিজেদের আকাশসীমা ও সামরিক স্থাপনা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানটি সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন। এনবিসি নিউজ জানায়, সৌদি আরব রিয়াদের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি এবং মার্কিন সামরিক বিমানের আকাশপথ ব্যবহারে বাধা দেয়।

মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্পের আকস্মিক ঘোষণায় উপসাগরীয় মিত্ররা অপ্রস্তুত হয়ে পড়ে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপেও কোনো সমঝোতা হয়নি। এক সৌদি কর্মকর্তা বলেন, পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, তবে পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টাকে রিয়াদ ইতিবাচকভাবে দেখছে। হোয়াইট হাউস দাবি করে, আঞ্চলিক অংশীদারদের আগেই জানানো হয়েছিল, যদিও এক কূটনীতিকের মতে, যুক্তরাষ্ট্র মূলত ওমানের সঙ্গেই যোগাযোগ করে।

অভিযান স্থগিতের পর ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা জানায়, তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে কারিগরি, জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।