Web Analytics

অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজ এমটি নিনেমিয়া বুধবার দুপুরের আগেই চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, সেখানেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিকেলের আগেই লাইটারিং শুরু হবে। ছোট ট্যাংকারে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারির জেটিতে নেওয়া হবে। বুধবার ভোরে দুটি লাইটার ট্যাংকার পাঠানো হয়েছে এবং রাতের মধ্যেই তেল খালাস সম্পন্ন হওয়ার কথা। বৃহস্পতিবার সকাল থেকে রিফাইনারির সব ইউনিট একসঙ্গে চালুর প্রস্তুতি চলছে।

বিপিসি সূত্রে জানা যায়, ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার, যা সৌদি আরব থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধন করে বাজারজাত করে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ক্রুড পরিবহনের দায়িত্বে রয়েছে। দুই মাসের বেশি সময় কাঁচামাল না আসায় তিনটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ ছিল। ২২ দিন বন্ধ থাকার পর পূর্ণ সক্ষমতায় চালুর প্রস্তুতি চলছে।

বিএসসি জানায়, যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে সৌদি আরবের ইয়ানবু বন্দর ব্যবহার করা হয়েছে। বন্ধের সময় রিফাইনারির দুটি ইউনিট সংস্কার করা হয়েছে, ফলে উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।