Web Analytics

রংপুর নগরীর কামাল কাছনা মাসুয়া পাড়া বাজারে যুবদল নেতা ও জুলাই যোদ্ধা রাকিব হত্যাকাণ্ডে জড়িত প্রধান দুই আসামি মমিন ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র‍্যাব-১৩ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ৯ এপ্রিল বিকেলে রাকিবের সঙ্গে মাদক ব্যবসায়ী মমিন ও তার স্ত্রীর বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে তারা সহযোগীদের নিয়ে রাকিবকে বাসা থেকে ডেকে এনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত রাকিবের বাবা আব্দুস সামাদ কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, হত্যার পর আসামিরা আত্মগোপনে ছিল। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন ও বিউটি বেগম হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।