Web Analytics

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সাইবার টিমের প্রধান ও ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আরাফাত শেখ ভাঙ্গা থানা ভাঙচুর ও বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতাসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। তিনি নিক্সন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী পোস্টের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং বর্তমান এমপি শহিদুল ইসলাম খান বাবুলকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিলেন। স্থানীয় পুলিশের তালিকায় তিনি দীর্ঘদিন ধরে মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর রাজধানী থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে, বলে জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।