Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় সোমবার ৯ মার্চ ২০২৬ থেকে শনিবার ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত ঈদের ছুটি উপলক্ষে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার রাতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো পত্র নিয়ে আলোচনা শেষে একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে এবং প্রশাসনিক কার্যক্রম চালু রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।