Web Analytics

গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে প্রাথমিকভাবে প্রায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে ইসরাইল। দ্য জেরুজালেম পোস্টের উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া এতে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে গত দুই সপ্তাহে গাজা সীমান্তের কাছে মার্কিন সেনাদের সঙ্গে বিদেশি সামরিক কর্মকর্তাদের দেখা গেছে।

কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তার প্রস্তাব দিয়েছে এবং কসোভো নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমে সহায়তার আগ্রহ জানিয়েছে। তবে এই বাহিনীতে তুরস্কের অংশগ্রহণে আপত্তি জানিয়েছে ইসরাইল। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান গাজায় সামরিক কার্যক্রমে আঙ্কারার অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়াশিংটনের ওপর চাপ দিচ্ছেন। ইসরাইলি কর্মকর্তারা তুরস্কের সম্পৃক্ততাকে নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখছেন।

গাজা সীমান্তের কাছে মার্কিন সামরিক ঘাঁটির কার্যক্রমও সম্প্রসারণ করা হচ্ছে; সেখানে ট্রাক, সাঁজোয়া যান, চিকিৎসা সরঞ্জাম ও বিশেষ সেনা পরিবহনযান মোতায়েন করা হয়েছে। রাফাহর একটি অংশে পরিকল্পিত ‘সন্ত্রাসমুক্ত আমিরাতি শহর’-এর আশপাশের নিরাপত্তা নিশ্চিত করা প্রস্তাবিত বাহিনীর দায়িত্ব হবে। ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব বলছে, হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ তৃতীয় পক্ষের হাতে না দেওয়া পর্যন্ত পুনর্গঠন শুরু করা যাবে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।