Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত সব দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত। সোমবার রাতে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, আনসার, কোস্ট গার্ড ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি প্রধান জানান, সারা দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এবং ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করবে। সদস্যদের প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং ও এসটিএক্স অনুশীলন সম্পন্ন করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার, কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড, ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত থাকা কক্সবাজারে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে বিজিবি সতর্ক রয়েছে। রোহিঙ্গা উপস্থিতিজনিত সম্ভাব্য ঝুঁকিও বিবেচনায় নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।