Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদ তাদের নির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশের প্রতিবাদ জানিয়েছে। শনিবার রাতে ভিপি, এজিএসসহ সদস্যদের স্বাক্ষরিত বিবৃতিতে এই সুপারিশকে পক্ষপাতদুষ্ট ও প্রহসনমূলক বলা হয়। হল সংসদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং আরিফুলের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা ও জিয়া হলের কক্ষে ভাঙচুরের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিয়ে প্রশাসন আরিফুলের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে। হল সংসদের ভাষ্য অনুযায়ী, আরিফুল ওই ঘটনার ভুক্তভোগী এবং প্রশাসনের এই পদক্ষেপ পক্ষপাতদুষ্টতা ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।

হল সংসদ অভিযোগ করে, ফেসবুকে পোস্টদাতা ও হামলাকারীদের একই শাস্তির আওতায় আনা হয়েছে। তাদের মতে, শুধু পোস্ট দেওয়ার কারণে ছাত্রত্ব বাতিলের মতো পদক্ষেপ ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করে। হল সংসদের ভিপি বলেন, আরিফুল ওই দিন কোনো ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন না; বরং তাঁর কক্ষে ভাঙচুর করা হয় এবং তাঁকে মারধরের উদ্দেশ্যে হামলা চালানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।