Web Analytics

যুক্তরাষ্ট্র রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ১২ মার্চের মধ্যে জাহাজে লোড করা এসব তেল ও পণ্য ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে বিক্রি করা যাবে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইরানের সম্ভাব্য হুমকিও বিবেচনায় রাখা হয়েছে। মন্ত্রণালয় জানায়, এই অনুমতি শুধুমাত্র ১২ মার্চের মধ্যে লোড করা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রযোজ্য।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাক এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহার করে তেল ও গ্যাস রপ্তানি করে থাকে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।