Web Analytics

ফেনীর আলোচিত জুলাইযোদ্ধা সায়েম উদ্দিন শুক্রবার রাতে বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। ঘটনাটি ঘটে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায়। আল-জামেয়াতুল মালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী সায়েমকে চার-পাঁচজন হামলাকারী কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে ফেলে যায়। পরে এনসিপির ফেনী-৩ আসনের অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল জোবায়ের তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রধারী হামলাকারীদের প্রতিরোধ করে সায়েম দেশজুড়ে পরিচিতি পান। হামলার পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, সায়েমকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ঘটনাটি তদন্ত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।