Web Analytics

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ছেলে আরশাদ আদনানের বিরুদ্ধে জুলাই আন্দোলনের কর্মী মাবরুর রশিদ বান্নাহকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অনলাইন একটিভিস্ট কামাল উদ্দিন খান ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে রাষ্ট্রপতির ছেলে বান্নাহকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে রাষ্ট্রপতির ছেলে এমন হুমকি দিতে পারেন এবং এ ঘটনায় বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

এই পোস্টটি প্রকাশিত হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনে, যেদিন বিভিন্ন রাজনৈতিক দল তাকে শ্রদ্ধা জানায়। কামাল উদ্দিন খান অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করছে এবং রাষ্ট্রপতির ছেলে বঙ্গভবনে বসে জুলাই আন্দোলনের কর্মীদের তালিকা তৈরি করছেন। তিনি সতর্ক করেন, বিএনপি যদি এমন কর্মকাণ্ড সহ্য করে, তবে এর ফল তাদের জন্যই ক্ষতিকর হতে পারে।

তিনি সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং বিষয়টিকে শাসকগোষ্ঠী ও জুলাইপন্থী শক্তির সংঘাত হিসেবে তুলে ধরেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।