Web Analytics

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয় একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করবে। রোববার চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন শেষে ‘মধ্যপ্রাচ্য সংঘাত: ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা’ শীর্ষক সভায় তিনি এ ঘোষণা দেন। ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং প্রয়োজনে অন্যান্য পেশাজীবীদের নিয়ে গঠিত এই কমিটি বিষয়টি বিশদভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো আমদানি নির্ভর দেশ এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, ডলারের মূল্য বা পরিবহন ব্যয় বাড়লে তার প্রভাব স্থানীয় বাজারে পড়ে। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার কারণে যেন অযৌক্তিকভাবে দাম না বাড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। তিনি আরও জানান, আপেল, আঙ্গুর ও কমলার মতো সাধারণ ফলের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার নীতিগত পদক্ষেপ বিবেচনা করবে, তবে বিলাসী ফলের ক্ষেত্রে শুল্ক কমানোর প্রয়োজন নেই।

রমজান মাসে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের আহ্বান জানিয়ে মন্ত্রী ভোজ্যতেলের বাজার স্থিতিশীল থাকার প্রশংসা করেন এবং অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।