Web Analytics

সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে পাহাড় থেকে ভারী পাথর গড়িয়ে পড়ে বিভিন্ন সড়কে আঘাত হানে, এতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং প্রবেশপথগুলো বন্ধ হয়ে যায়।

পাকিস্তানের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, গিলগিট-বালতিস্তান প্রদেশে বেশ কয়েকটি মাটির তৈরি ঘর ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি পাথরের আঘাতে একটি প্রধান মহাসড়কও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি সংস্থাগুলো দ্রুত যন্ত্রপাতি পাঠিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!