Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেগুলোকে সেনা ব্যারাক ও পর্যবেক্ষণ চৌকিতে পরিণত করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আনাদোলু জানিয়েছে, সামরিক অভিযানের দ্বিতীয় দিন শনিবার বাসিন্দাদের জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে সেনারা এসব স্থাপনার নিয়ন্ত্রণ নেয়।

ওয়াফা জানায়, দক্ষিণ হেবরনের খাল্লাত মান্না ও দাহিয়াত আল-জাইতুন এলাকায় দখল করা বাড়িগুলো সেনাদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্য এলাকাগুলোর বাসিন্দাদেরও বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে এবং সেসব বাড়ি পর্যবেক্ষণ চৌকিতে রূপান্তর করা হয়েছে। শুক্রবার থেকে ব্যাপক তল্লাশি, সড়ক বন্ধ এবং চলাচলে কঠোর বিধিনিষেধের মধ্যে শত শত পরিবার জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে, ইসরাইলি বাহিনী বাইতুল লাহামের কাছে তুকু শহরে যাওয়ার একটি মাটির রাস্তা বন্ধ করেছে। বিকল্প দুর্গম পথে চলাচলকারী ফিলিস্তিনিদের যানবাহন লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও শব্দবোমা ছোড়ার কথাও জানিয়েছে ওয়াফা। বেথলেহেম ও আশপাশের শহর-গ্রামের সড়ক বন্ধ থাকায় ফিলিস্তিনিরা এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে কাঁচা রাস্তার ওপর নির্ভর করছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।