Web Analytics

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা বেন রোডস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি ‘বিপর্যয়কর’। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত ‘সর্বোত্তম পরিস্থিতিতেও একটি বিপর্যয়কর পরিস্থিতি’ তৈরি করেছে।

রোডস আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি অত্যন্ত লজ্জাজনক অধ্যায়, এরপর যা-ই ঘটুক না কেন। তাঁর মতে, ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘ধ্বংস’ হয়ে গেছে।

তিনি ভবিষ্যদ্বাণী করেন যে আরও বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় আসতে পারে এবং মন্তব্য করেন যে ট্রাম্পের সিদ্ধান্তগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘শক্তিশালী ও সমৃদ্ধ’ করেছে। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।