Web Analytics

জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও শাবিপ্রবির সাবেক অধ্যাপক জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়। এর আগে ২০ সেপ্টেম্বর প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর মইনুল করিম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের ঠিকানায় গিয়েও তাদের পায়নি। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন দমনে বিভিন্ন পক্ষ তৎপর হয়। কয়েকজনের বিরুদ্ধে আন্দোলনকারীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী বা রাজাকারের বংশধর আখ্যা দিয়ে বলপ্রয়োগে উসকানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

মামলায় বলা হয়েছে, আসামিদের উসকানি, প্ররোচনা, নির্দেশনা ও অংশগ্রহণে হামলায় সানজিদা আহমেদ তন্বিসহ প্রায় ৩০০ শিক্ষার্থী গুরুতর আহত হন। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় গুলি করে কয়েকজনকে হত্যা এবং আরও অনেককে জখমের অভিযোগও রয়েছে। বিচারপতি মানিক, আ.ক.ম. জামাল উদ্দিন ও সৈকত বিভিন্ন মামলায় কারাগারে আছেন; বাকিরা পলাতক।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।