Web Analytics

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় অংশ নেবে না আমার বাংলাদেশ (এবি) পার্টি। সভাটি সংসদীয় সংবিধান সংশোধন কমিটিকে ঘিরে অনুষ্ঠিত হওয়ার কথা। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি জানিয়েছেন। রোববার দুপুরে সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার অন্যতম ভিত্তি জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায়। চিঠিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং পরবর্তী গণভোটের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে জনগণের সম্মতি নেওয়া হয়েছে।

এবি পার্টির মতে, গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন ছিল। দলটি বলেছে, প্রস্তাবিত সংসদীয় কমিটির সাংবিধানিক ক্ষমতা ও কার্যপরিধি মৌলিক কাঠামোগত সংস্কারের জন্য যথেষ্ট নয়। তাই এ ধরনের কমিটির সামনে মতামত দেওয়া সনদ ও গণভোটের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।