Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের সহযোগিতা চেয়েছেন। সোমবার বাংলাদেশ সচিবালয়ে জাপান সরকারের মিয়ানমারবিষয়ক ন্যাশনাল রিকনসিলিয়েশন বিশেষ দূত এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সাসাকাওয়া বলেন, তিনি প্রায় ৫০ বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় চাপ সৃষ্টি করেছে বলে তিনি অবগত থাকার কথা জানান এবং জাপান সরকারের অনুদান ও মানবিক সহায়তার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জাপানকে বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ দেন। তিনি বলেন, দীর্ঘদিন বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ পড়েছে।

সাসাকাওয়া জানান, তিনি মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে সংকটটি নিয়ে আলোচনা করেছেন। তাঁর ধারণা, মিয়ানমার সরকার সমাধানে আন্তরিক হলেও রাখাইন প্রদেশের জটিল পরিস্থিতিতে অগ্রগতি সময়সাপেক্ষ। তিনি সর্বোচ্চ চেষ্টা চালানোর আশ্বাস দেন। বৈঠকে বহুপক্ষীয় উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা, বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র, জাপানি বিনিয়োগ এবং বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।