Web Analytics

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি সহায়তা, রসদ সরবরাহ ও চিকিৎসাসেবা দিতে তাদের বন্দরগুলো প্রস্তুত রয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত জাহাজের ক্যাপ্টেনদের উদ্দেশে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) একটি জরুরি বার্তা পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে—ইরানের পানিসীমা ও বন্দরগুলোতে থাকা জাহাজগুলো প্রয়োজনে জ্বালানি, খাবার, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা নিতে পারবে।

বিবৃতিতে বলা হয়েছে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজ চলাচলের উপযোগিতা বজায় রাখাই তেহরানের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী তিন দিন প্রতিদিন তিনবার করে সামুদ্রিক যোগাযোগ নেটওয়ার্ক ও ভিএইচএফ সিস্টেমের মাধ্যমে এই বার্তা প্রচার করা হবে।

গত ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে প্রায় দুই হাজার জাহাজ ও কয়েক হাজার নাবিক ওই এলাকায় আটকে আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার পর ইরান এই সহায়তার প্রস্তাব দেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।