Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে এখন পর্যন্ত ৮১ শতাংশ হাম টিকাদান সম্পন্ন হয়েছে এবং এর ফলে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, টিকার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই শতভাগ টিকাদান সম্পন্ন হবে। রোববার জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এ তথ্য জানান।

সভায় জেলা প্রশাসকরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সার্ভিস সচল রাখতে হবে এবং হাসপাতালগুলোতে দালালের দৌরাত্ম কমাতে হবে। তিনি আরও জানান, ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে এবং সারাদেশে পর্যাপ্ত এন্টি ভেনাম ও জলাতঙ্ক টিকা মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার নিয়োগের পরিকল্পনাও জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।