Web Analytics

ফেনীতে ওজন বাড়ানোর উদ্দেশ্যে জেলি পুশ করে চিংড়ি বিক্রির অভিযোগে ‘বাংলাদেশ ফিশিং’ নামে এক আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি জেলি পুশকৃত গলদা চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত চিংড়িগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু অসাধু ব্যবসায়ী ওজন বাড়ানো ও গ্রেড পরিবর্তনের মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে আসছিল। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১ ধারা অনুযায়ী জরিমানা করা হয়। অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত আড়তদার ও ক্রেতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন এবং জেলি পুশকৃত চিংড়ি খাওয়ার স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।

নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।