রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন রাবি শাখার সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক, সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে সিদ্ধান্তটির কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আহসান হাবিব ও হাসিব হাসানকে তাঁদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে বিশাল চক্রবর্তীকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।