Web Analytics

জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামী বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নগরবাসীকে বিকল্প পথে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের আগমন-নির্গমনের কারণে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর এলাকায় যানবাহনের চাপ বাড়বে। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কয়েকটি রুটে ডাইভারশন কার্যকর থাকবে।

ডিএমপি চালকদের নির্ধারিত নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে এবং যানজট এড়াতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।