Web Analytics

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেল ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায়। সংস্থাটি এ পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

বোয়েসেলের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের জন্য ১২ নভেম্বর চূড়ান্ত বাছাই শুরু হয়েছে। ২ নভেম্বর ডিএইচএলের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৬ থেকে ৮ নভেম্বর ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে এবং সফটওয়্যার লটারিতে ৩০০ জন প্রাথমিকভাবে নির্বাচিত হন।

নির্বাচিতদের মধ্যে ২০০ জন অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং ১০০ জন টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদের জন্য বিবেচিত হচ্ছেন। মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের প্রতিনিধিদল ১২ থেকে ১৫ নভেম্বর ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে। নিয়োগকর্তার নির্বাচিতরাই চূড়ান্ত হবেন বলে বোয়েসেল জানিয়েছে। নির্বাচিত কর্মীদের সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় নিয়োগকারী কোম্পানি বহন করবে এবং বোয়েসেল কোনো সার্ভিস চার্জ নেবে না। দালাল বা অনৈতিক আর্থিক লেনদেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সতর্কতাও দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।