Web Analytics

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে সকাল সাড়ে ৭টা ৩২ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন জানান, জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ঘন কুয়াশা ও কম তাপমাত্রার কারণে ওই সময় অনেক মানুষ ঘুমিয়ে থাকায় তেমন আতঙ্ক ছড়ায়নি বলে তিনি জানান।

একই দিনে ভারতের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স ও সিকিমেও কম্পন অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, নেপালে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোশি প্রদেশ থেকে ১২ কিলোমিটার দূরে লেলেপে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নেপালে প্রায়ই ভূমিকম্প হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।