Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন পোপ লিও। আলজাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করেন যে মধ্যপ্রাচ্য, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন স্থানে ‘যুদ্ধের হাওয়া’ সহিংসতা, আতঙ্ক ও মৃত্যুর বীজ বপন করছে।

তিনি লিখেছেন, সংলাপ, পারস্পরিক সাক্ষাৎ এবং কূটনীতির পথেই ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই পথেই জনগণ পুনর্মিলন, পারস্পরিক নিরাপত্তা এবং প্রত্যেক মানুষের মর্যাদার প্রতি সম্মান বজায় রেখে বসবাস করতে পারবে।

পোপ লিওর এই আহ্বান এমন এক সময়ে এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।