Web Analytics

নেত্রকোনার মদনে বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার বাড়িতে হামলা ও মারধরের মামলায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজম। বরখাস্ত হওয়া শিক্ষিকা হলেন পশ্চিম জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লায়লা আক্তার লাবনী এবং ফচিকা মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফরোজা আক্তার স্মৃতি।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র অনুযায়ী, ৫ অক্টোবর বিকেলে জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং এলাকায় কলেজ প্রভাষক গিয়াস মাহমুদের বাসায় ঘটনাটি ঘটে। তাঁর স্ত্রী নুসরাত জাহান অভিযোগ করেন, ভাড়াটিয়া হাফছা আক্তারের সঙ্গে বাসাভাড়ার বিরোধের জেরে স্মৃতি, লাবনী, তাঁদের মা মিলন আক্তার ও বোন ইতালী আক্তার দরজা ভেঙে ঘরে ঢুকে মারধর করেন। বাধা দিতে গেলে নুসরাত ও তাঁর ক্যানসার আক্রান্ত মা রোকেয়া আক্তারও মারধরের শিকার হন।

অভিযোগ অনুযায়ী, ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় রোকেয়া আক্তারের হাত ভেঙে যায় এবং দীনা আক্তার নামে আরেক শিক্ষিকা আহত হন। ৬ অক্টোবর রাতে গিয়াস মাহমুদ পাঁচজনের নাম উল্লেখ করে মদন থানায় মামলা করেন। পুলিশ দুই শিক্ষিকা ও তাঁদের মাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে থাকায় নিয়ম অনুযায়ী তাঁদের বরখাস্ত করা হয়েছে এবং কারাগারে যাওয়ার দিন থেকেই আদেশ কার্যকর হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।