Web Analytics

যুদ্ধের ফলে উন্নয়নশীল দেশগুলোর ওপর অসম অর্থনৈতিক ও মানবিক বোঝা চাপার বিষয়টি তুলে ধরতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের উদাহরণ দিয়েছে ভারত। গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও কৃষ্ণসাগরের খাদ্য সরবরাহপথ সুরক্ষা বিষয়ে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পারভাথানেনি এই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার দুর্ভিক্ষে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ভারতের প্রতিনিধি বলেন, দূরবর্তী সংঘাত ও যুদ্ধকালীন ভুল অগ্রাধিকারের কারণে সাধারণ মানুষ কীভাবে ভয়াবহ মূল্য দেয়, বাংলার দুর্ভিক্ষ তার উদাহরণ। তাঁর মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরে কৃষি, বাস্তুচ্যুতি, অবকাঠামো, মানবিক সহায়তা এবং খাদ্য, জ্বালানি, সার ও পরিবহন সরবরাহব্যবস্থায় পড়ছে। ভারত ও কৃষ্ণসাগরীয় অঞ্চল মিলিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ শস্য উৎপাদন হয় বলেও তিনি উল্লেখ করেন।

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে ভারত নিরাপদ নৌচলাচল পুনরুদ্ধারের আহ্বান জানায়। ভারতীয় নাবিক নিহত ও নিখোঁজ হওয়ার ঘটনাও তুলে ধরা হয়। ভারত ও লাইবেরিয়া যৌথভাবে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সহায়তায় একটি উদ্যোগ চালু করেছে। ভারত জানায়, কৃষ্ণসাগরে জাহাজ চলাচল ও শস্য রপ্তানির পথ সচল রাখতে তারা দুই পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।