Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ৭৪ জন নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর। সংস্থাটি বলেছে, সন্ত্রাসী হুমকি নির্মূল এবং ‘খাওয়ারিজ’ নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যেই এসব অভিযান চালানো হচ্ছে।

গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার মির আলি এলাকায় ৩৫ জন এবং ওরাকজাই জেলায় আটজন নিহত হন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তীব্র সংঘর্ষ হয়। আইএসপিআর জানিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

আইএসপিআরের তথ্যমতে, ৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় অভিযানে আরও ৩১ জন নিহত হয়েছেন। সেখানে সশস্ত্র গোষ্ঠীর একাধিক আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট এলাকায় অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে। পিআইসিএসএস জানিয়েছে, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশে ৪৯টি সশস্ত্র হামলায় ২৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন; আগের সপ্তাহে হামলা ছিল ৩১টি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।