Web Analytics

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ উদ্ধারে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের পর যুক্তরাষ্ট্রের যুদ্ধের লক্ষ্য উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কোর স্পেশাল অপারেশন বিশেষজ্ঞ জোনাথন হ্যকেট। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত ৬০ দিনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বদলে গেছে। সংঘাতের শুরুতে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন ও তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা ধ্বংসের লক্ষ্য থাকলেও এখন তা হরমুজ প্রণালিকেন্দ্রিক অর্থনৈতিক ফলাফলের দিকে মোড় নিয়েছে।

হ্যকেট মনে করেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য অর্জনযোগ্য লক্ষ্য এবং সম্মানজনকভাবে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ হতে পারে। ট্রাম্প এই অভিযানকে মানবিক অপারেশন হিসেবে বর্ণনা করেছেন। তবে হ্যকেট বলেন, এতে কূটনৈতিক দিকও রয়েছে এবং প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র কি এমন দেশের নাগরিকদের সহায়তা দেবে যাদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই।

তিনি সতর্ক করেন, ইরান যদি এই অভিযানে বাধা দেয়, তবে পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ফুরিয়ে আসতে পারে এবং তারা রক্ষকের ভূমিকা নিতে বাধ্য হতে পারে, যা বীমা কোম্পানিগুলোর জন্য নতুন ঝুঁকি তৈরি করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।