Web Analytics

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার (৬ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তার স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলছেন এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে মির্জা আব্বাস নিজেই ভিডিও বার্তার মাধ্যমে সবার সঙ্গে কথা বলবেন ও দোয়া চাইবেন। শারীরিক থেরাপি ও চিকিৎসা প্রক্রিয়া শেষ করে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান এবং বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।