Web Analytics

হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ আবেদন করেন।

মামলাটি ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ৬১ জনকে হত্যার অভিযোগে করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের পাশাপাশি নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও এসব হত্যাকাণ্ড ঘটে।

বৃহস্পতিবার এ মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনে সব ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু করার কথা বলা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।