Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বান্নু এলাকায় অভিযানে দুইজন এবং দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা এলাকায় পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। এসব অভিযানে নিরাপত্তা বাহিনী অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে।

বেলুচিস্তানের খুজদার জেলার সাসুল এলাকায় কোয়াডকপ্টারের সহায়তায় চালানো আরেক অভিযানে চার জঙ্গি নিহত হয়। কর্তৃপক্ষের দাবি, নিহতরা নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এবং বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল।

অভিযানের সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। জারদারি বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে ২১ আগস্ট পৃথক অভিযানে ৪৯ সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছিল সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।