Web Analytics

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে আল আমিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাড়ে চার ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ, স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন যুবক নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠলেও আল আমিন নদীর মাঝখানে গিয়ে নিখোঁজ হন। তিনি জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মুক্তা মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, তারা পাঁচজনকে গ্রেপ্তার করেছেন এবং কেউ নদীতে ঝাঁপ দিয়েছে কি না, তা তাদের জানা নেই। পুলিশ ফায়ার সার্ভিসের কাছ থেকে লাশ গ্রহণ করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।