Web Analytics

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার দুপুরে দেওয়া এ আদেশে পরবর্তী শুনানির তারিখ ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, পলাতক ৩০ আসামিকে তাদের ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি। মামলার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে একটি ইংরেজি ও একটি বাংলা জাতীয় দৈনিকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার ১১ আসামির মধ্যে সকালে ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়; অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রুপাকে হাজির করা হয়নি।

গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের ৪১ আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ও গ্রেপ্তারদের হাজিরের নির্দেশ দেয়। মামলার প্রথম অভিযোগে ৫ মে শাপলা চত্বরে ৩২ জন নিহত হওয়ার ঘটনা রয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।