Web Analytics

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বাংলাদেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলার জন্য মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে। সরকারের লক্ষ্য কেন্দ্রীভূত নগরায়ণ নয়, বিকেন্দ্রীকৃত ও সুষম নগর এবং আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা। বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৬ উপলক্ষে রোববার ঢাকার সেগুনবাগিচায় আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাসস্থান শুধু চার দেয়ালের বিষয় নয়; নিরাপদ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশও এর অংশ। ঢাকার চারপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ার পরিকল্পনা রয়েছে। নগর উন্নয়ন অধিদপ্তর ১০ বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে, যা মহানগর থেকে ধাপে ধাপে উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হবে।

স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬-এ টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা এবং কৃষি ও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অধিদপ্তরের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে জাতীয় ও সব জেলার স্থানিক পরিকল্পনা প্রণয়ন। বিভিন্ন সংস্থার পরিকল্পনায় ভিন্নতা দূর করতে জরিপ, তথ্যমান, মানচিত্রের স্কেল, ভূমি ব্যবহার শ্রেণি ও অনুমোদন প্রক্রিয়ায় অভিন্নতা আনতে ইউনিফর্ম স্পটিয়াল প্ল্যানিং সিস্টেমের প্রস্তাব করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।