Web Analytics

সিএনএনের জন্য এসএসআরএস পরিচালিত এক জরিপে দেখা গেছে, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সিদ্ধান্তে অধিকাংশ আমেরিকান অসন্তুষ্ট। সমীক্ষায় ৫৯ শতাংশ অংশগ্রহণকারী এই হামলার বিরোধিতা করেছেন, আর ৪১ শতাংশ সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরপরই পরিচালিত এই জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নিয়েও ব্যাপক সন্দেহ প্রকাশ করা হয়েছে।

জরিপে ৬০ শতাংশ মনে করেন, ইরান ইস্যুতে ট্রাম্পের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই এবং ৬২ শতাংশের মতে, আরও সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত। মাত্র ২৭ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র যথেষ্ট কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, যেখানে ৩৯ শতাংশ মনে করেন আরও কূটনৈতিক উদ্যোগ নেওয়া দরকার ছিল। ৫৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সংঘাতের সম্ভাবনা রয়েছে এবং ৫৪ শতাংশের মতে, এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি আরও বাড়াতে পারে।

রাজনৈতিকভাবে বিভাজন স্পষ্ট: রিপাবলিকানদের ৭৭ শতাংশ হামলাকে সমর্থন করেছেন, যেখানে স্বতন্ত্র ভোটারদের মধ্যে সমর্থন ৩২ শতাংশ এবং ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ১৮ শতাংশ। বয়স, লিঙ্গ ও জাতিগত বিভাজন নির্বিশেষে অধিকাংশ মার্কিন নাগরিকই হামলার বিরোধিতা করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।